সংবাদ শিরোনাম ::
নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বমূল্য ঠেকাতে মাঠে উপজেলা প্রশাসন
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া (চট্টগ্রাম)
- আপডেট সময় : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া ও কেরানীহাট কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বমূল্য ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।
(২০ অক্টোবর) রবিবার দুপুরে সাতকানিয়া ও কেরানী হাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয় এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকান ও কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।এ সময় সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।




















