ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পটুয়াখালীর বাউফলে ঘুমন্ত স্বামীর ‘গোপনাঙ্গ’ কেটে পালালো স্ত্রী

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৩৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে স্বামীর ‘গোপনাঙ্গ’কেটে পালিয়েছেন স্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। রবিবার ১৩ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এঘটনা ঘটে। আহত স্বামীর নাম মো. শাকিল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে।

ঘটনার পর স্ত্রী পালিয়ে গেছেন বলে জানা যায়। স্ত্রীর নাম মো. সাথী আক্তার (২২)। তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মো. ইউনুস হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে সাথী আক্তার (অন্যের স্ত্রী) কে ভাগিয়ে এনে গোপনে দীর্ঘ প্রায় ৮ মাস বিবাহ ছাড়া একই ঘরে বসবাস করেন শাকিল। ঘটনাটি জানাজানি হয়ে গেলে গত তিন মাস আগে স্থানীয় কাজীর মাধ্যমে মেয়ের অভিভাবক ছাড়াই বিয়ে করান সাকিলের স্বজনরা।

এ ব্যাপারে সাকিলের বাবা রফিক হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন,একটু সমস্যা ছিলো তাই এতদিন বিয়ে পড়াতে পারিনি। বিয়ে ছাড়া একই ঘরে দুইটি ছেলে মেয়ে কিভাবে থাকেন এ প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ছেলে মেয়ে দুজন আলাদা জায়গায় ঘুমিয়েছেন। এরপরও একটি প্রশ্ন থেকে যায় যে প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ গ্রামের একজন বলেন, বিয়ের পর থেকে,”তোর বাপের বাড়ির থেকে কিছু আনতে পারছ নাই” এ বলে তাদের দুইজনের মধ্যে বিভিন্ন সময় কথা কাটাকাটি ও ঝগড়া হতো  এবং একাধিক বার মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে কয়েক দফায় শালিস বৈঠকও হয়েছে।

উক্ত ঘটনার দিন রাতেও দুই জনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এবং সাথীকে মারধর করেন। সাথীকে তালাক দিবে বলেও বারবার হুমকি দেন। এরপর ক্ষিপ্ত হয়ে সকাল ৭টার দিকে ঘুমান্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন সাথী।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। ‘যা হবার হয়েছে, কিছু বলার নাই’ দাবি করে আহত শাকিল সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি হননি। আর ঘটনার পর স্ত্রী পালিয়ে যাওয়ায় তারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাতেমা আক্তার যুথি জানান, ধারালো ছুরি/ চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে। পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করা হয়নি। প্রায় ৭০ শতাংশ কেটে ফেলা হয়েছে। তবে রোগী আশঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসক।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘ এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি , অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীর বাউফলে ঘুমন্ত স্বামীর ‘গোপনাঙ্গ’ কেটে পালালো স্ত্রী

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪