পত্নীতলা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
- আপডেট সময় : ০৭:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
নওগাঁ, ২৬ জুলাই: নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রোববার (২৬ জুলাই ২০২৬) পত্নীতলা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন।
পত্নীতলা সার্কেল অফিসে পৌঁছালে সার্কেল অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনসেবামুখী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা এবং সাধারণ জনগণকে মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামসহ সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।















