ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

আব্দুস সামাদ লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও কুখ্যাত গরুচোর এবং মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য মেহেদী হাসান ওরফে মোহন (২৭)-কে গ্রেফতার করেছেন পাটগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত মেহেদী হাসান ওরফে মোহন উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিহাট এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এছাড়া তিনি গরু চুরি ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬