ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পাবনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা গ্রেফতার

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৪:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি ) সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবকে সকাল ৭.৪০ মিনিটের দিকে তার নিজ গ্রাম মথুরাপুর বটতলা আনসার সরকারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি ) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেফতার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়।

এঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ৬৫ জন নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ শত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫