পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার- ০৩
- আপডেট সময় : ০৮:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (৯ই জুলাই ২০২৬ খ্রি.) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে পাবনা জেলার সুজানগর উপজেলার চর মানিকদীর এলাকা এবং ঈশ্বরদী উপজেলার সাহাপুর, মুলাঢুলি ও আওতাপাড়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৩ (তিন) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা টিম।
আটককৃত ব্যক্তিরা হলো: ১) মো: মোক্তার হোসেন (৪৫), পিতা- মৃত. জহিরুদ্দিন,
সাং-চর মানিকদীর, থানা- সুজানগর, জেলা- পাবনা, ২) মো: শাহীন প্রামানিক (৪১), পিতা- মো: ছাইদুল প্রামানিক,সাং- দিয়ার সাহাপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা এবং ৩) মো: জিন্নাহ হোসেন (৩১), পিতা- মৃত. নজরুল ইসলাম,সাং- চর সাহাপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো: জামালুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহিম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যার প্রেক্ষিতে জুলাই ২০২৬ মাসের অদ্যবধি মোট ৩৩ জন কে মাদক অপরাধের দায়ে আদালতে সোপর্দ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















