ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পাবনায় মাদ্রাসা ছাত্র অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জুবায়ের খান প্রিন্স, পাবনা
  • আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

পাবনায় ফিল্মের কায়দায় অপহরণ করে ১৫লাখ টাকা মুক্তিপণের দাবিতে মাদ্রাসার  এক ছাত্রকে অপহরণ করে একই মাদ্রাসার আরেক ছাত্র। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এই ছাত্রকে ।

বুধবার (২০ আগষ্ট) সকালে পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের আবাসিক ছাত্র লামিম আহমেদ ফয়সালকে কৌশলে অপহরণ করে হাফেজ বিভাগে পড়ুয়া আরেক শিক্ষার্থী হোসাইন আলী।

তিন দিন আগে অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বাড়ি ফেরে হোসাইন । পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করেন মাদ্রাসার আরেক ছাত্রের কাছ থেকে নেওয়া সিমকার্ড।

অপহরণের পর ফয়সালকে নিয়ে যাওয়া হয় আতাইকুলার আরেক বন্ধুর বাড়িতে। কিছুক্ষণ পরেই ভিকটিমের বাবার কাছে ১৫লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। বিষয়টি ফয়সালের বাবা মাদ্রাসা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১২ এর একটি চৌকস টিম পাবনা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার তেলপাম্প সংলগ্ন স্থান থেকে ফয়সালকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী হোসাইন আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হোসাইন আলী পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে টাকার লোভেই এ অপহরণের পরিকল্পনা করেছে।

এদিকে অভিযুক্তের পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার দায় এড়াতে এবং ধামাচাপা দিতে ব্যস্ত থাকলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় মাদ্রাসা ছাত্র অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫