পাবনায় র্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
পাবনাতে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা।
গ্রেফতারকৃত আসামি ফারহানা খন্দকার (৪৫) পাবনা সদর থানার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ ) দুপুর ২:৪০ ঘটিকায় এই অভিযান চালানো হয়। র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর নেতৃত্বে আভিযানিক দলটি পাবনা সদর থানাধীন কাচারীপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানের সময় আসামির কাছ থেকে ০১টি শর্টগান (আগ্নেয়াস্ত্র), ০১টি বন্দুকের বাট, ০১টি অস্ত্রের মেশিনারীজ টুলবক্স উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে ।










