ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় সড়ক দূর্ঘটনায় নিহত ০১

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৩৪১ বার পড়া হয়েছে

ঈশ্বরদী-পাবনা মহাসড়কে পাবনার সিঙ্গা বাইপাস এলাকায় দুই ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন দুজন।

একজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের পাবনা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় ওই এলাকার কমিউনিটি হাসপাতাল গেইটের সামনের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর এলাকার নসিমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। আহতরা হলেন, দোকানদার টিটু ও উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুরের মোস্তাকিন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ওই সময় গাছপাড়া এলাকা থেকে একটি খালি ট্রাক পাবনা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো।

এসময় বাস টার্মিনাল এলাকা থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধতে গেলে গাছপাড়া থেকে ছেড়ে আসা ট্রাকটি পাবনা শিঙ্গাবাইপাস এলাকার কমিউনিটি হাসপাতালের বিপরীতে সড়কের পাশে আমিরুলের চায়ের দোকানে ঢুকে যায়। এসময় দোকানে বসে থাকা একজনকে চাপা দেয় ট্রাকটি। দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল (এ্যাপাছি এরটিআর) দুমড়ে মুচড়ে দেয়। এছাড়া দোকানে বসে থাকা আরো দুজন আহত হয়। আহতদের কমিউনিটি হাসপাতালে নেয়া হলে চাপা দেয়া ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় সড়ক দূর্ঘটনায় নিহত ০১

আপডেট সময় : ১১:০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪