পাবনার ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা
- আপডেট সময় : ০৬:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুবেল মোল্লা (৩৮) ‘র বিরুদ্ধে।
বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তের বাড়িঘর ভাঙ্গচুর ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ভুক্তভোগী শিশু ফরিদপুর থানার ফরিদপুর ইউনিয়নের অন্তর্গত খাগরবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ্ আল মামুনের মেয়ে ও অভিযুক্ত রুবেল বনওয়ারীনগর ইউনিয়নের অন্তর্গত খলিশাদহ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।
এঘটনায় ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা মনিরা খাতুন (২৬)।বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করায় ও ঘটনাটি স্থানীয় ভাবে সমাধান করতে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে চাপ প্রয়োগ ও হুমকি ধামকি দিচ্ছে অভিযুক্ত রুবেল মোল্লার পরিবার। এদিকে ঘটনার ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও দ্বিতীয় শ্রেণীর শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত রুবেল গ্রেফতার না হওয়ায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শিশু ফাতেমা (৯) প্রতিবেশী হুমায়ুন কবির মনি’র বাড়ী থেকে নিজেদের বাড়ী যাওয়ার সময় অভিযুক্ত রুবেল তার পথরোধ করে জোরপুর্বক নিজেদের পরিত্যক্ত রাইস মিলের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন আসলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়। এসময় শিশু মেয়েটিকে অজ্ঞান হয়ে পড়ে তবে মেয়েটির কানে ও গলায় রুবেলের কামড়ের দাগ দেখে স্থানীয় বিষয়টি বুঝতে পারে। পরবর্তীতে বিক্ষুদ্ধ এলাকাবাসী রুবেলের বাড়ীতে হামলা চালায় তবে সেখানে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।থানায় অভিযোগ দেওয়ায় ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া ও বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্ত রুবেল মোল্লার পরিবারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ধর্ষণ ও নারী নির্যাতন রোধে অনতিবিলম্বে অভিযুক্ত রুবেল কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন,আমি সাক্ষী দিতে ঢাকায় আসছি। এবিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে, অভিযোগটি এসআই নুর মোহম্মদকে তদন্ত ও ব্যবস্থা গ্রহনের জন্য দেওয়া হয়েছে।আপনারা উনার সাথে কথা বলতে পারেন।


















