ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

Oplus_131072

মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ) ভোরে পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ সুমন (৩২), পিতা: মোঃ মোফাজ্জল হক, সাং- পুষ্পপাড়া, থানা- আতাইকুলা, জেলা- পাবনা।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপার ব্যাগের ভেতর থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০,০০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করে যে, সে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে আতাইকুলা থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আতাইকুলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট সকল অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। জনগণের সচেতনতা, তথ্য প্রদান ও সহযোগিতাই মাদক নির্মূলে সবচেয়ে বড় শক্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬