ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সন্ত্রাসী সুমনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এক ভুক্তভোগী পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেন, তার বলিহার বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। গত ২ জুলাই দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলে দুবলহাটি বাজারে তার ভাগ্নের হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা হন। পথে ইন্তিতলা মোড় অতিক্রম করার প্রায় ২০০ গজ পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং বিষয়টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় পাঠান। একই সঙ্গে দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রের দলনেতা ও ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, সুমন নিজেকে সবার কাছে ‘ডিবি সুমন’ নামে পরিচয় দিত। সে বিভিন্ন সময় দাবি করত, “আমি একজন ডিবিকে মেরেছি, তাই আমার নাম ডিবি সুমন।” এ ধরনের পরিচয় ব্যবহার করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করত বলেও জানা গেছে।

গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা শাখায় ব্যাপক জিজ্ঞাসাবাদে সুমন প্রাথমিকভাবে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি, মাদকসহ প্রায় ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, ছিনতাইকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬