ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পোরশায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে তলিয়ে গেছে সড়ক—দুর্ভোগে জনজীবন

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নওগাঁর পোরশা উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ভারী যানবাহন ধীরগতিতে চলাচল করলেও ছোট যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয়দের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

এদিকে, বন্যার পানিতে কৃষিজমি প্লাবিত হওয়ায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হলে প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে তলিয়ে গেছে সড়ক—দুর্ভোগে জনজীবন

আপডেট সময় : ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬