ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পোরশা সীমান্তে ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে পোরশা উপজেলার দিয়াড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নিতপুর মাস্টারপাড়া গ্রামের মো. কালুর ছেলে মো. নয়ন (৪০) এবং একই গ্রামের মো. হানিফের ছেলে মো. আনারুল (৩২)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল দিয়াড়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুই চোরাকারবারীকে ৭,৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের পোরশা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গবাদিপশুসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশা সীমান্তে ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

আপডেট সময় : ০৯:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬