ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে-হাসান আরিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, প্রকৃতিকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে এবং এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি বলেন, অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি বাংলাদেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পর্যটনের বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।

তিনি শহীদের আত্মত্যাগকে অর্থবহ করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান সরকারি কর্মকর্তাদের।

উপদেষ্টা আজ সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, ফাতেমা রহিম ভীনা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে-হাসান আরিফ

আপডেট সময় : ০৯:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪