ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বইপাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয় -ধর্ম উপদেষ্টা

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা বলেছেন, বই জ্ঞানের বাহক। বইপাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয়।

আজ বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় ড. মুহাম্মদ সাদিক হুসাইনের ‘ওরিয়েন্টালিজম ও ইসলাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জ্ঞানের আলোকচ্ছটায় মানুষের অন্তর আলোকিত হয়, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। জ্ঞানের আলোয় মানুষের অন্তরের কলুষতা ও মলিনতা বিদূরিত হয়। তিনি অধ্যায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ওরিয়েন্টালিজমের কেবলই নেতিবাচক দিক আছে এমনটা নয়, এর ইতিবাচক দিকও আছে। তবে নেতিবাচক দিকটাই বেশি। উপদেষ্টা ইসলামি স্কলারদের ধর্মতত্বের ওপর জ্ঞান অর্জনের আহ্বান জানান।

লেখক সম্পর্কে ড. খালিদ বলেন, ড. মুহাম্মদ সাদিক হুসাইন একজন বিদগ্ধ লেখক। তিনি বাংলা ও আরবি জানেন এবং ইংরেজিতেও তাঁর দখল রয়েছে। তাঁর লেখা ওরিয়েন্টালিজম ও ইসলাম বইটি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে। বইটি পাঠকপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টার বহুদিন যাবত ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে আসছে। তাদের গবেষণা পত্রিকাটিও মানোত্তীর্ণ প্রকাশনা।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টার(বিআইএলআরসি) থেকে এ বইটি প্রকাশিত হয়েছে।

বিআইএলআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রইছ হোসেন প্রমূখ বক্তব্য প্রদান করেন।

পরে উপদেষ্টা আয যিহান পাবলিকেশন্স থেকে প্রকাশিত প্রিয় ব্যক্তিত্ব প্রিয় বই, লেখালেখির নিয়মকানুন, মনুষ্যত্বের উন্নত বৈশিষ্ট্য, পজিটিভ প্যারেন্টিং সিক্রেটস, ইসলামের অনন্য আদব ও ভদ্রতা শিরোনামে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বইপাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয় -ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪