ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০২:২১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সকল স্তরের চাঁদাবাজি বন্ধ করা হবে। বাংলাদেশ হবে দূর্নীতি মুক্ত দেশ। আর বিএনপি যদি ক্ষমতায় গেলে তারা দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

শুক্রবার (৫ই ডিসেম্বর) দুপুর ৩ টায় ঈশ্বরদী রেলওয়ে গেটস্থ খায়রুজ্জামান বাসটার্মিনালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের দেশ। সেই লক্ষে এ দেশের ইসলাম পন্থীদের মধ্য থেকে মোট ৮টি দলের সমন্বয়ে গঠিত হচ্ছে বর্তমানের বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে দেশে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। হিন্দুসহ অন্যান্য ধর্মের লোকেরাও সর্বোচ্চ শান্তিতে ও নিরাপত্তা পাবে। শুধু তাইনয়, পুরো বাংলাদেশকে দূর্নীতি মুক্ত করে গড়ে তুলবে জামায়াত।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একমাত্র জামায়াত ইসলামের কাছেই নিরাপদ জন্যই সাধারণ মানুষের মুখে এখন একটাই বুলি। সেটি হচ্ছে “সব দল দেখা শেষ-জামায়াতে ইসলামীর বাংলাদেশ”।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আমির ড. নূরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী (পাবনা-৪) অধ্যাপক আবু তালেব মন্ডল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুনজুরুল ইসলাম। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ভিপি মো: ইব্রাহীম হোসেন রনি। পাবনা জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল গাফ্ফার খান, গোলাম রব্বানী খান জুবায়ের, জেলা ছাত্র শিবিরের সভাপতি মুন্নাফ হোসাইন, এস এম আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারী সোহেল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমান ,ঈশ্বরদী উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাইদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মাটি পর্যন্ত খেয়ে ফেলবে : রফিকুল ইসলাম খান

আপডেট সময় : ০২:২১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫