ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিএনপি নেতা রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান ও যুব অধিকার পরিষদ নেতাকে সপরিবারে হত্যার হুমকি, ঝিনাইদহ থানায় অভিযোগ

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব মো: রাশেদ খানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর গান তৈরি এবং এর প্রতিবাদ করায় ঝিনাইদহ জেলা যুব অধিকার পরিষদের এক শীর্ষ নেতাকে সপরিবারে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় গতকাল (২৪ জুন) ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: মিশন আলী (২৮)। তিনি ঝিনাইদহ জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা জয়নুল আবেদীন (৩০) নামের এক যুবক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: রাশেদ খানের বিরুদ্ধে অত্যন্ত কু-রুচি, সম্মানহানিকর কথাবার্তা ও মিথ্যা তথ্য সম্বলিত একটি গান তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। গতকাল ২৪ জুন সকাল আনুমানিক ১১:৫১ মিনিটে বিষয়টি যুব অধিকার পরিষদ নেতা মিশন আলীর নজরে আসে।

মিশন আলী দলের সাবেক শীর্ষ নেতার নামে এমন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত জয়নুল আবেদীনের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলে, জয়নুল দুঃখপ্রকাশ করার পরিবর্তে উল্টো কৌশলে উক্ত ফোনালাপটি রেকর্ড করে নেন। পরবর্তীতে সেই কথোপকথন বিকৃত ও অবমাননাকর উদ্দেশ্যে পুনরায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিশন আলীর মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ফোনালাপ ছড়ানোর পর থেকেই অভিযুক্ত জয়নুল আবেদীনের ইন্ধনে বেশ কিছু অজ্ঞাতনামা মোবাইল নম্বর (প্রায় অর্ধশতাধিক নম্বর অভিযোগে উল্লেখ করা হয়েছে) থেকে মিশন আলীর ব্যক্তিগত নম্বরে অনবরত ফোন করা হচ্ছে। এসব কল থেকে তাকে এবং তার পরিবারের সদস্যদের অপহরণ, খুন ও গুম করার সুনির্দিষ্ট ভয়ভীতি ও কড়া হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে ঝিনাইদহ থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে এবং প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাদের চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, রাজনৈতিক নেতার বিরুদ্ধে নোংরা অপপ্রচার এবং পরবর্তীতে প্রতিবাদ করায় এক যুবনেতাকে সপরিবারে গুম-খুনের হুমকির এই ঘটনায় স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতা রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান ও যুব অধিকার পরিষদ নেতাকে সপরিবারে হত্যার হুমকি, ঝিনাইদহ থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬