ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন এলাকায় চলন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে রেলওয়ে থানার টিজি পার্টি ট্রেনের “গ” বগিতে অভিযান পরিচালনা করে। এ সময় কসটেপ দিয়ে মোড়ানো ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মদিনা ওরফে শিরিনা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত কিশোরগঞ্জ রেলওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬