ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

বীরগঞ্জে পাল্টাপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী।

সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।”
সভায় বক্তারা দল পুনর্গঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জে পাল্টাপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬