ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পূর্ব চাউলিয়া গ্রামে লাউগাছের জাঙ্গি কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মো. আব্দুল মালেক জানান, তিনি উপজেলার পূর্ব চাউলিয়া গ্রামের বাসিন্দা এবং রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ বিঘা জমি চুক্তিভিত্তিক নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করে আসছেন। শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে তিনি খবর পান, তার জমিতে থাকা লাউগাছের জাঙ্গি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি-ধমকি দেন এবং বাজারে পেলে হত্যারও হুমকি দেন। আব্দুল মালেকের দাবি, জিয়া কুড়িগ্রাম এলাকার এনিক উদ্দিনের ছেলে মো. মজিবুর মাস্টার ইচ্ছাকৃতভাবে জাঙ্গি কেটে ক্ষতি করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান।

এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মো. মজিবুর মাস্টার বলেন, দাগ নম্বর ৯৩, খতিয়ান নম্বর ৭৭-এর সাড়ে ৩৪ শতাংশ জমির প্রকৃত মালিক তিনি। এর মধ্যে প্রায় ২০ শতাংশ জমি তার দখলে রয়েছে, বাকি অংশ দীর্ঘদিন ধরে অন্যরা জোরপূর্বক চাষাবাদ করে আসছেন।

তিনি দাবি করেন, নিজের জমি দখলে নেওয়ার উদ্দেশ্যেই তিনি জাঙ্গি কেটেছেন এবং ভবিষ্যতে আর কাউকে তার জমিতে চাষাবাদ করতে দেবেন না।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬