ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি

বিথি খাতুন পত্নীতলা ( নওগাঁ )
  • আপডেট সময় : ১২:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ আকাশমনি কাঠ পাচারের সময় ট্রাকসহ পাঁচ চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) একটি বিশেষ টহল দল।

গতকাল শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাট উপজেলার শিমুলতলী ব্রিজের নিকট গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ২৬০-মেইন পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী এলাকায় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি সোনালিকা ট্রাকসহ পাঁচজন চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকহরিপুর গ্রামের শ্রী ধিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে শ্রী অমল চন্দ্র বর্মণ, শ্রী রঘুনাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ, শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ , সেলিমপুর গ্রামের মৃত নূরউদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং উদয়শ্রী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. হামিদুল ইসলাম । অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচারকারীরা দীর্ঘদিন ধরে কাঠসহ বিভিন্ন পণ্য সীমান্ত পথে ভারতে পাচার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠ বোঝাই ট্রাকসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ধামইরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বনবিভাগে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু, মাদক, কাঠসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে ১৪ বিজিবি নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। তিনি আরও জানান, সীমান্তে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং এই অভিযান আরও জোরদার করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি

আপডেট সময় : ১২:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫