ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মধুপুরে এক মাদকসেবি ও বিক্রেতাকে দেড় বছরের জেল

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মাদকসেবন ও বিক্রয়ের অপরাধে জুয়েল নামের এক যুবককে দেড় বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জুয়েল পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার মোস্তফার ছেলে।

জানা যায়, সোমবার (২৩ জুন)দুপুরে স্হানীয় লোকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মধুপুর উপজেলায় মাদক সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। মধুপুর থানা পুলিশের সহযোগিতায় কুখ্যাত মাদকসেবি ও বিক্রেতা মোঃ জুয়েলকে গ্রেফতার করে তাকে ০১ বছর ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, হাত বাড়ালেই দেশের আনাচে-কানাচে মিলছে নিত্যনতুন মাদক। মাদকের থাবায় নাস্তানাবুদ তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম-সর্বত্রই নেশা এখন হাতের নাগালে। তিনি আরও জানান, মধুপুরকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধুপুরে এক মাদকসেবি ও বিক্রেতাকে দেড় বছরের জেল

আপডেট সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫