ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপকালীন শাক-সবজির বীজ, লেবু ও অন্যান্য ফলদ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খাইরুল আলম, ফায়ার সার্ভিস মধুপুরের স্টেশন অফিসার বোরহান উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তাইজুদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অফিসার তাজমির নুর রাত্রি জানান, মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ে ২ হাজার ৩৭৫টি গাছের চারা এবং ১০০ জন কৃষককে ৫০০টি গাছের চারা, ৫০ জন কৃষককে মরিচের চারা, ৯শ কৃষককের মাঝে সবজী, বীজ ও সার সরবরাহ করা হবে।

কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং শাক-সবজি ও ফল উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় : ১২:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬