ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ময়মনসিংহে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, মাধবদীতে যুবক গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিপিএসসি র‌্যাব-১৪ এর অভিযানে অপহরণ করতঃ ধর্ষণ মামলার এক ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্ত ভবেন চন্দ্র দাস (২০) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর ২০২৫) রাতে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় র‌্যাব-১১ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১৪) গত ১১ আগস্ট ২০২৫ সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে এজাহারভুক্ত অভিযুক্তরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ভালুকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধনী ২০১৮) এর ৯(১)/৭/৩০ ধারায় মামলা (নং-৩৫, তারিখ-১৯ আগস্ট ২০২৫) রুজু করা হয়।

মামলা রুজুর পর থেকেই র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল ভিকটিম ও আসামির অবস্থান নিশ্চিত হয় এবং র‌্যাব-১১ এর সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক অভিযুক্ত ভবেন চন্দ্র দাসকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে ভিকটিমকে নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, মাধবদীতে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫