ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মানবতার সেবায় লামায় বন্যার্তদের উদ্ধারকাজে নিয়োজিত নৌকার মাঝিদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ

মোহাম্মদ করিম লামা - আলীকদম প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

Oplus_131072

প্রাকৃতিক দুর্যোগে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হইয়াছে গত কাল বান্দরবানের লামা উপজেলায়। ভয়াবহ বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকার অসহায় মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্বে নিয়োজিত নৌকার মাঝিদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হইয়াছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন মহোদয়ের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি সাংবাদিক চৌধুরী মোহাম্মদ সুজন-এর উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচি বন্যাকবলিত এলাকায় সম্পন্ন হয়।

কর্মসূচিতে উদ্ধারকাজে নিয়োজিত নৌকার মাঝিদের হাতে প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানীয় জল তুলে দেওয়া হয়। আয়োজকবৃন্দ বলেন, জীবনবাজি রাখিয়া নৌকার মাঝিরা দিন-রাত নিরলসভাবে বন্যাদুর্গত নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষকে নিরাপদ স্থানে সরাইয়া লইয়া যাইতেছেন। তাঁহাদের এই মানবিক দায়িত্ব পালনে সামান্য সহায়তা প্রদানই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উক্ত কর্মসূচিতে সহযোগিতা প্রদান করেন মোহাম্মদ করিম এলএলবি, স্পিন ডক্টর, বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম। তিনি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে মানবতার সেবাই সর্বোচ্চ দায়িত্ব। প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে এগাইয়া আসিলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

স্থানীয় বাসিন্দারা এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করিয়া বলেন, উদ্ধারকাজে নিয়োজিত নৌকার মাঝিদের উৎসাহিত করিবার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা পালন করিবে। তাঁহারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখিবার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবতার সেবায় লামায় বন্যার্তদের উদ্ধারকাজে নিয়োজিত নৌকার মাঝিদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ

আপডেট সময় : ০২:১৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬