ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান খন্দকার এবং উপজেলা পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সেলিনা বেগম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক সমবায়ী, পল্লী উন্নয়ন দলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পল্লী জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় চকরঘুনাথ মহিলা পল্লী উন্নয়ন দলের ১১ জন সদস্যের মাঝে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। এছাড়া কৃষক সমবায়ী ও পল্লী উন্নয়ন দলের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সমবায়, ক্ষুদ্র ঋণ, দক্ষতা উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬