ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজর আলী নামে মূল অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে, ঘটনার সময় সেটির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ অভিযোগে মূল আসামির আগে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (২৯ জুন) ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। তার আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন ওই পাচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

পুলিশ সুপার নাজির আহমেদ খান রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে; দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।

এ ছাড়া ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় মূল অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়।  ভুক্তভোগী ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৫:০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫