ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর বনমালী ও নবগ্রাম মোড় এলাকায় অবৈধ জাল অপসারণের লক্ষ্যে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুন) গোপালপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঞ্জরুল মোর্শেদের নেতৃত্বে এ অভিযান চলে ।

অভিযানকালে ঝিনাই নদী থেকে প্রায় ৩০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সম্মুখে সচেতনতা বৃদ্ধির জন্য জব্দকৃত এসব ক্ষতিকারক জাল আগুনে পুড়িয়ে ভস্মিভূত করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অবৈধ জাল ব্যবহারকারীরা লোক চক্ষুর অন্তরালে নদীর সমস্ত ছোট বড় মাছ ধরে নিয়ে যাচ্ছে। মাছে-ভাতে বাঙালি। অথচ এই জাল ব্যবহারকারীদের জন্য এসব নদীতে মাছ নির্মুল হয়ে যাচ্ছে।

এসবের কারণে বর্ষা মৌসুমেও নদীতে আর আগের মত মাছ দৃশ্যমান নয়। প্রজনন মৌসুমগুলোতেও মাছগুলো তাদের বাসযোগ্য পরিবেশ পাচ্ছে না বিধায় নদীর জীববৈচিত্র্য সুরক্ষা ও দেশীয় মাছের প্রজননে অনুকূল পরিবেশ সৃষ্টিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত

আপডেট সময় : ০৩:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬