মোহনগঞ্জে ৪ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
- আপডেট সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে
নেত্রকোনার মোহনগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও নকল করার দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরীক্ষার প্রথম দিন বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে মোবাইলফোন ব্যবহার ও নকলের দায়ে চার পরীক্ষার্থীকে এই বহিষ্কারাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে কারিগরি ও বাণিজ্যিক কলেজের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৩৪৮ জন। তাদের মধ্যে ৩২৪ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরু হলে পরিদর্শনকালে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইলফোন পাওয়া যায়। অপর দুই পরীক্ষার্থীর কাছে বকল পাওয়া যায়। পরে ওই চারজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রদের রোল নম্বর ৭৫৮৭৭২, ৭৫৭৮০২, ৭৫৮৬০১ ও ৭৫৮৬৪২। পরের পরীক্ষাগুলো তারা যথারীতি নিয়ম মেনে দিতে পারবে। একদিনের জন্যই এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই কেন্দ্রে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইলফোন পাওয়া যায়। অপর দুইজনের কাছে নকল পাওয়া যায়। তাদের বহিষ্কার করা হয়েছে। তাদেরকে শুধুমাত্র একটি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবে। মোঃ জনি খান মোহনগঞ্জ প্রতিনিধি











