ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

আবু কাওসার মাখন রাজশাহী
  • আপডেট সময় : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজপাড়া থানার দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার প্রশাসনিক ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ, দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবার সামগ্রিক মান পর্যালোচনা করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও রেকর্ড আইন, বিধিমালা এবং পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। পর্যালোচনার সময় যেসব বিষয়ে উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা যায়, সেগুলো দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বোয়ালিয়া ক্রাইম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ বোয়ালিয়া ক্রাইম ডিভিশন ও রাজপাড়া থানার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে থানার কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জনগণের জন্য দ্রুত, মানবিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার। তিনি যৌক্তিক বিষয়গুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সেবার মান উন্নয়নে পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের প্রতিও সমান গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, কার্যকর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে একটি থানার প্রশাসনিক শৃঙ্খলা, সঠিক রেকর্ড ব্যবস্থাপনা এবং আইনি প্রক্রিয়ার যথাযথ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

আপডেট সময় : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬