ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে প্রেম ঘটিত কারণে বস্তায় মিলল যুবকের দেহাবশেষ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলায় চিত্তরঞ্জন পাল (২৬) নামের এক যুবকের বস্তাবন্দী দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে তানোরের হাবিবনগর এলাকায় শিব নদে কচুরিপানার ভেতর থেকে বস্তাটি পাওয়া যায়। পরনে থাকা লুঙ্গি ও গেঞ্জি দেখে পরিবার লাশটি শনাক্ত করেছে। গত ২০ দিন ধরে নিখোঁজ ছিলেন চিত্তরঞ্জন। এই মৃত্যুর জন্য যুবকের প্রেমিকার পরিবারকে সন্দেহ করছে তাঁর পরিবার।

মৃত যুবকের বাড়ি হাবিবনগর পালপাড়া গ্রামে। বাবার নাম মনোরঞ্জন পাল। একমাত্র ছেলে নিখোঁজ হওয়ার পরদিন তিনি তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। প্রেমঘটিত কারণে ছেলেকে হত্যা করা হয়েছে বলে তাঁর দাবি।

মনোরঞ্জন পাল বলেন, তাঁর ছেলে অনার্স পর্যন্ত পড়াশোনা করেছেন। একই গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ওই ছাত্রীর বাবা ও ভাইয়েরা এই সম্পর্ক মেনে নেননি। তাঁরা চিত্তরঞ্জনকে হত্যার হুমকি দিয়েছিলেন।

সম্প্রতি ওই প্রেমিকা চিঠি দিয়ে তাঁর ছেলেকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন দাবি করে মনোরঞ্জন পাল বলেন, ‘ওই চিঠি আমাদের কাছে আছে। পুলিশ তিনজনকে আটক করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করছেন। আমরা তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করব।’

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘প্রেমঘটিত কারণেই চিত্তরঞ্জনকে হত্যা করে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়। সকালে দুর্গন্ধ পেয়ে লোকজন গিয়ে কচুরিপানার ভেতর লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি।’

ওসি জানান, এই ২০ দিনে মাংস পচে বস্তায় হাড়গোড় বেরিয়ে গিয়েছিল। পরনের পোশাক দেখে পরিবার লাশ শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে প্রেম ঘটিত কারণে বস্তায় মিলল যুবকের দেহাবশেষ

আপডেট সময় : ১২:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫