ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্দ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাংলার জনতা প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।

এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ¯স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব।’
শনিবার (৩ মে ২০২৫) দুপুর ১২ টায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহী রেলগেট সংলগ্ন এলকায় মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. আব্দুল হালিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হজ্জতুল্লাহ হীরা, মহিলা বিষয়ক সম্পাদকা সুমাইয়া সুলতানা হ্যাপি সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ।

প্রসঙ্গত: বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এই তথ্য প্রকাশ করেছে।
৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম (স্কোর ছিল ২৭.৬৪), এর আগের বছর ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্দ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আপডেট সময় : ০১:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫