ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহী সুগার মিল চালু হচ্ছে আগামী ২৯ নভেম্বর থেকে

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে

রাজশাহী সুগার মিল চালু হচ্ছে আগামী ২৯ নভেম্বর থেকে। ২৯ নভেম্বরকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মিল কর্তৃপক্ষ। এই বছর আখের দাম মণ প্রতি বাড়ানো হয়েছে ২০ টাকা । এছাড়াও মিল এলাকায় বেড়েছে আখের চাষ এর ফলে গতবারের চেয়ে এই বছর উৎপাদন বেশি হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর মারফত জানা যায় ।

সুগার মিলস্ সূত্র জানা যায়, এবছর মিলে ৫৫ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২০২৪ মৌসুমে ৬ হাজার ৫০০ একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে গত বারের চেয়ে প্রায় সাত হাজার টন বেশি । গত বছর রাজশাহী সুগার মিলে আখ মাড়াই করা হয়েছিল ৪২ হাজার ৯৬২ টন।

প্রতিমণ আখ ক্রয় করা হয়েছিল গত বছর ২২০ টাকা মণ দরে। এবছর ২০ টাকা বাড়িয়ে তা করা হয়েছে ২৪০ টাকা মণ । এছাড়াও মিল সূত্রে জানা যায় রাজশাহী সুগার মিলে গত বছরের ৪৪৩ টন চিনি অবিকৃত অবস্থায় রয়েছে।

রাজশাহী সুগার মিলসে রয়েছে মোট নয়টি সাব জোন। এর মধ্যে পশ্চিম জোনের মধ্যে রয়েছে কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া, মিলস গেট ‘ক’ ও মিলস গেট ‘খ’ জোন। পুঠিয়া, নন্দনগাছী, সরদহ, চারঘাট ও আড়ানীতে উৎপাদন হয় বেশ ভালো। সুগার মিলের মোট চাহিদা এ পাঁচটি সাব জোন থেকেই পূরণ করা হয় প্রতি বছর।

রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরের বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর থেকে রাজশাহী সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হবে।গত বছরের তুলনায় এবছর আখের উৎপাদন বেড়েছে। আশা কর হচ্ছে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।এছাড়াও তিনি আরও বলেন এবার আখের দামও বাড়ানো হয়েছে গত বছরের চেয় মিলে বর্তমাণে অবিকৃত কিছু চিনি রয়েছে বলেও জানান ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী সুগার মিল চালু হচ্ছে আগামী ২৯ নভেম্বর থেকে

আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪