ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া সামিউল ইসলাম রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ধর্ষণ মামলাটি দায়ের হওয়ার পর থেকেই সামিউল ইসলাম আত্মগোপনে ছিলেন। তাকে আইনের আওতায় আনতে রাণীশংকৈল থানা পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান ও নজরদারি চালিয়ে আসছিল। একপর্যায়ে তার অবস্থান গাজীপুরে শনাক্ত হলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, আদালতের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কোনো আসামি আত্মগোপনে থেকে আইনের হাত এড়াতে পারবে না। অপরাধী যেখানেই অবস্থান করুক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬