ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ত্রাণ গ্রহণ করেন এবং সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহায়তা প্রদান করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি কামরোজ সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিজামুল হক, মো. শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬