ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি প্রো-ভিসি পদে যোগদানপত্রটি আনুষ্ঠানিক ভাবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে দাখিল করেন।

এদিকে প্রো-ভিসি পদে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েট পরিবারের পক্ষ থেকে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। পরে নবনিযুক্ত প্রো-ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভাইস চ্যান্সেলরের দপ্তরে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম,

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, প্রকল্প পরিচালক ইঞ্জি. অমিত রায় চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে রুয়েটের প্রো-ভিসি পদে নিয়োগের তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

আপডেট সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬