ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রেলওয়ে শ্রমিক দলের সুনাম নষ্ট করতে চাইছে একটি চক্র

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৪০১ বার পড়া হয়েছে

দীর্ঘদিন সুনামের সহিত ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিক আন্দোলন করে আসছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। সদ্য পতিত ফ্যাসিবাদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল সবসময়। অন্যায়ের সাথে আপোষ করেনি কখনো।

শ্রমিকদলের সুনাম সহ্য করতে পারছে না একটি চক্র।  ফলে মিথ্যা অপবাদ দিয়ে সুনাম নষ্ট করে বিশেষ ফায়দা লুটতে চাইছে চক্রটি। সম্প্রতি সিআরবিতে টেন্ডার ডকুমেন্টস ছিনতাইয়ের ঘটনার একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে গণমাধ্যমে এক বিবৃতিতে এমন দাবি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক এডভোকেট এর আর মঞ্জু।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক ইত্তেফাকে  “চট্টগ্রামে রেলের দরপত্র ছিনতাই, দুই পক্ষের হাতাহাতি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের বক্তব্য নিম্নরূপঃ-

প্রতিবেদনে ঘটনার বিবরণ কালে বর্ণিত সংশ্লিষ্ট কেহ কেহ নিজেকে “রেলওয়ে শ্রমিক দলের কর্মী” পরিচয় দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বস্তুত উক্ত নামের ব্যক্তিদের কেহই রেলওয়ে শ্রমিক দলের কর্মী নয় এমনকি প্রাথমিক সদস্যও নন।

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল একটি পরিশীল ট্রেড ইউনিয়ন। রেলের ইতিহাসে প্রথম বারের মত গোপন ব্যালটের মাধ্যমে কোনো ট্রেড ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের শ্রমিক নেতা এম আর মনজুর নেতৃত্বে পরিচালিত সংগঠনটির কোনো স্তরের নেতা কর্মীর কেহই এই ধরনের আইন বহির্ভূত কাজের সাথে নূন্যতম সংশ্লিষ্ট থাকার প্রশ্নই উঠেনা।

বিগত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে স্বৈরশাসনের সব নির্যাতন নিপিড়ন মাথায় নিয়েও অত্র ইউনিয়ন শ্রম অধিকার ও ভোটাধিকারের সংগ্রামে মাঠে থেকে সদা সত্রিনয় ভুমিকা রাখতে পেরেছে কেবল মাত্র সৎ ও গ্রহনযোগ্য নেতৃত্বের সুবাধে, যা দেশের সরকারী/স্বায়ত্বসাশিত অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হয়নি। কেবল মাত্র নিষ্ঠা, সততার সাথে আইনানুগ সীমারেখার মধ্যে ট্রেড ইউনিয়ন কর্মকান্ডের মাধ্যমে রেলওয়ে এবং রেল শ্রমিকদের কল্যাণে অত্র সংগঠন অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলছে।

তবে রেলের বিভিন্ন দপ্তরে বিশেষ করে সিআরবিতে বিগত ফ্যাসিবাদের সময়ে যারা টেন্ডার কেলেঙ্কারী ও বে আইনী কাজের সাথে যুক্ত ছিলো তাদের সহযোগী ও সুবিধা ভোগিরাই এহেন নিন্দনীয় কাজ অব্যাহত রাখছে বলে অত্র সংগঠন মনে করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেলওয়ে শ্রমিক দলের সুনাম নষ্ট করতে চাইছে একটি চক্র

আপডেট সময় : ০৩:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪