ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

লোহাগাড়ায় দিনের বেলায় ফাঁকা বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
  • আপডেট সময় : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় দিনের বেলায় ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ওয়াজ উদ্দিন সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।

একইদিন এই ঘটনায় ভূক্তভোগী মোহাম্মদ আইয়ুব (৫০) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার মৃত গোলাম ছোবহানের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল ৯টার দিকে পরিবারের সবাই পার্শ্ববর্তী জমিতে রোপিত আলু উত্তোলন করতে যান। সকাল ১১টার দিকে এসে দেখতে পান বসতঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান আলমিরা ভাঙ্গা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায়। চোরেরা আলমিরাতে রক্ষিত ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগ পাবার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ায় দিনের বেলায় ফাঁকা বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট সময় : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫