ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন চেয়ে রোকেয়া হাসেমের সংবাদ সম্মেলনে

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০২:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

 জাতীয় সংসদের সংরক্ষিত (পাবনা-সিরাজগঞ্জ) মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন চেয়েছেন পাবনা জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম।

বুধবার (১১ মার্চ) সকালে ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। সে সময় “শিক্ষা, ঐক্য ও প্রগতি” এই আদর্শকে ধারণ করে তিনি সক্রিয়ভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেন।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ফলে তাকে বহুবার নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এছাড়াও তার সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও বিসিএস পরীক্ষায় চারবার ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হয়েও রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছে।

রোকেয়া হাসেম বলেন, এ অবস্থায় তৃণমূলের একজন কর্মী হিসেবে তিনি বৃহত্তর পাবনা জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদ প্রত্যাশা করছি। দল যদি আমার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও অবদানকে মূল্যায়ন করে এমপি মনোনয়ন দেয়। তাহলে আমি ঈশ্বরদী- আটঘরিয়া ও বৃহত্তর পাবনার মানুষের প্রত্যাশা পূরনে সক্ষম হবো। সংবাদ সম্মেলনে আরো ঈশ্বরদী পৌর মহিলাদলের সহ সভাপতি শাহিনা আক্তার, সাধারন সম্পাদক আফরোজা খাতুন, সাংগাঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপা, মুলাডুলি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী হোসনে আরা সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন চেয়ে রোকেয়া হাসেমের সংবাদ সম্মেলনে

আপডেট সময় : ০২:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬