ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ

বাংলার জনতা, নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ব্যর্থ হলে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র বড় বড় হাসপাতাল, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীকে টার্গেট করে ভয়ভীতি, হুমকি এবং সর্বশেষ হামলার মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছিল। চক্রটির সাত সদস্যের মধ্যে পুলিশ ও ডিবি চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, লক্ষ্মীপুর, যাত্রাবাড়ী ও সাতারকুল থেকে তিনজনকে এবং হামলার দিন ঘটনাস্থল থেকে আরও একজনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের আরও কাজ করা বাকি আছে। এসব সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রকে নির্মূল করতে চাই।

আজকেও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, তাদের অতিশীঘ্র হেফাজতে নিতে হবে। যারা এতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। এগুলোই হয়তো তাদের উদ্দেশ্য। তারা গডফাদারদের নামও ব্যবহার করে। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যেই মূলহোতাকে গ্রেপ্তার করতে পেরেছে। সে বিদেশে ছিল। হুন্ডি ব্যবসায় লোকসান খেয়ে দেশে এসে কিছু সন্ত্রাসীকে একত্রিত করে চক্রটি গড়ে তুলেছে। তাদের টার্গেট ছিল ধনাঢ্য ব্যক্তিরা।

তিনি আরও বলেন, আমরা শুধু চাঁদাবাজদের তালিকা করছি না; চাঁদাবাজদের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকেন, তাদের তালিকাও করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ

আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬