ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপত্রে বলা হয়, চুক্তিভিত্তিক এ নিয়োগ সরকারের অন্যান্য প্রচলিত বিধি-বিধান অনুযায়ী কার্যকর হবে।

মোসাদ্দেক হোসেন বুলবুলের রাজনৈতিক পরিচয়:
তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এর আগে তিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

বিএনপি নেতাকর্মীরা এ নিয়োগকে দলের প্রতি সরকারের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

আপডেট সময় : ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬