সংবাদ শিরোনাম ::
সাতকানিয়ার দস্তিদার হাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া (চট্টগ্রাম)
- আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
সাতকানিয়ার দস্তিদার হাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
(১৯ নভেম্বর) মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাঁচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আইয়ুব স্টোর ও মাষ্টার স্টোর কে ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।




















