সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন’র ক্রয়মূল্যে বিক্রয় কর্মসূচি সিন্ডিকেট ব্যবসায়ীদের মাথায় হাত
- আপডেট সময় : ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটে ক্রয়মূল্যে শাক-সবজি বিক্রি করেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।
২৭ অক্টোবর রবিবার, কেরানীহাট কাঁচাবাজার সংলগ্ন উলামিয়া মার্কেটের সামনে বিভিন্ন ধরনের শাক-সবজি ক্রয় মূল্যে বিক্রয় করেন তারা।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর উর্ধ্বমুখী মূল্যে, দিশেহারা সাধারণ মানুষ, কি ভাবে সংসার চালাবে।
বাজারের শাক-সবজি সহ বিভিন্ন পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন প্রশাসন। তারপরেও বাজারের দাম নিয়ে শংকিত মানুষ, এমন সময়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামলেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
কেরানীহাট উলামিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজারের সামনে ক্রয়মূল্যে শাক-সবজি বিক্রয় কর্মসূচী শুরু করেন তারা।কাঁচামরিচ ১৫০ করলা ৩৫ কাকরোল ৭৫ কেজি প্রতি লাউ ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, বরবটি ৫০ টাকা, শশা ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বেগুন ৫৫ টাকা, শাক ২০ টাকা, আলু ৫০ টাকা দরে বিক্রি করছে। ওই সময় দেখা গেছে অসংখ্য ক্রেতার ভীড়, দাম কিছুটা কম হওয়ায় খুশি ক্রেতারা।
ক্রয়মূল্যে তরি- তরকারি বিক্রয় প্রসঙ্গে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন বলেন, অতি সূলভমূল্যে তরি-তরকারি ক্রয় করতে পেরে খুবই আনন্দিত। এসময় আয়োজকদেরকে ধন্যবাদ জানান তিনি।
কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো: ফয়সাল আমির, সিএ মিজানুর রহমান। কর্মসূচি পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর, সহ সভাপতি ফারহান মাহবুব মিজান, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মিজানূর রহমান, অর্থ সম্পাদক ফাহাদ ইবনে হাশেম, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য মোর্শেদ, ফয়সাল,রিমন, ইরফান, সানজিদ, রুকন, শোবাইর, আসবাদ হোসেন রাকিব, তানিম, সাঈদ প্রমুখ।










