সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযান, ৭৩ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে, বরফকল পরিদর্শন এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।
এসময় দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৪, ও ৪৫ ধারায় নয়টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যথাক্রমে-রুপালী আইস ফ্যাক্টরী ২০ হাজার, আমজাদ হোসেন ৫ হাজার, আশিষ চৌধুরী ৫ হাজার, খোকন মজুমদার ৩ হাজার, আলাউদ্দিন টিটু ৫ হাজার, সালাউদ্দিন আহমেদ ৫ হাজার, কামরুল আলম ৫ হাজার, হেলাল উদ্দিন ২০ হাজার, জোবায়েদ আহমেদ ৫ হাজারসহ সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বরফকল পরিদর্শন ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকায় নয়টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী এবং সার্বিক সহযোগীতায় ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।




















