ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার

সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড

এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে র‍্যাব-৯,সদর থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে আরও দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব মাদক, সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সিংপুরহাট এলাকার নৈগাং বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিংপুর গ্রামের বাসিন্দা মো. ফাইজুল ইসলাম (৪৪)কে ২৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মো. শাহাজাহান (২২)কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং মো. সৈয়দ মিয়া (৪৪)কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফাইজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬