ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।

আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এপত্রে বলা হয়েছে যে, ২০২৫ সনে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পরে প্রাথমিক নিবন্ধনের কোন সুযোগ থাকবে না।

এপত্রে আরো বলা হয়েছে যে, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন

আপডেট সময় : ১০:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪