৩ মাস পার না হতেই ধ্বসে পড়লো ব্রিজের সংযোগ সড়ক, দুর্ভোগে আত্রাইবাসী
- আপডেট সময় : ১০:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার আত্রাই উপজেলার তারাটিয়া এলাকায় নির্মাণের মাত্র তিন মাসের মাথায় ব্রিজের সংযোগ সড়কের একটি অংশ ধ্বসে পড়েছে। এতে এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশিত ব্রিজটি প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি ও পানির প্রবাহেই সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী জানান, এই ব্রিজটি চালু হওয়ার মাধ্যমে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই সংযোগ সড়ক ধসে পড়ায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও টেকসই ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে সেতুর সংযোগ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে অতীতেও নানা সমস্যা দেখা গেছে।















