ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

Oplus_131072

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৩রা ডিসেম্বর) তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্‌বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার সচিব বলেন, উচ্চ আদালতে সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট মামলা পরিচালনার ক্ষেত্রে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই সফটওয়্যারে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহের বিচারাধীন সকল মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে দ্রুত ইনপুট প্রদানের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। সচিব মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার বিচারাধীন মামলা পরিচালনার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট করার প্রক্রিয়াসহ সফটওয়্যারের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মীসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্‌বোধন শেষে তথ্য ও সম্প্রচার সচিব তথ্য অধিদফতরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা শুরু

আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪