মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হুমকি, এলকাবাসীর হামলা
- আপডেট সময় : ০৬:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
কাশিনাথপুরে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির প্রভাব খাঁটিয়ে রমারমা মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে কাশিনাথপুর ইউনিয়নাধীন ৮ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আব্দুল আলিম ও তার পরিবারের বিরুদ্ধে।এমনকি তার মাদক ব্যবসার প্রতিবাদ করায় নিজ এলাকার (গোপালপুর) যুবক সম্প্রদায় কে দেখে নেওয়া ও আওয়ামীলীগ সাজিয়ে রাজনৈতিক মামলায় ফাঁসানোর হুমকি প্রদানের অভিযোগ রয়েছে অভিযুক্ত আব্দুল আলিমের বিরুদ্ধে।
তার এমন বেপরোয়া আচরনে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে আলিমের মাদকের আখড়া খ্যাত বাড়িতে হামলা চালায় বিক্ষুদ্ধ এলাকাবাসী। এসময় অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীঘর ভাঙ্গচুরের পাশাপাশি মাদক ব্যবসায়ী আলিম (৫২) ও তার ছেলেকে মারধর করে উত্তেজিত জনতা।
এঘটনাকে বিএনপি নেতার বাড়ীতে লুটপাট ও মারধরের ঘটনা দাবি করে ও এলাকার সিংহভাগ জনগণকে আওয়ামীলীগ ট্যাগ দিয়ে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন মাদক ব্যবসায়ী আলিম।অন্যদিকে গোপালপুর এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকান্ড নিষিদ্ধ ঘোষনা করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুসিয়ারী দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান,০৫ আগষ্ট ২০২৪ এর পটপরিবর্তনের পরে হঠাৎ করে বিএনপি নেতা হয়ে যান মাদক ব্যবসায়ী আলিম।দলীয় প্রভাব খাঁটিয়ে তিনি তৈরী করেন ইয়াবার ব্যবসার রমরমা সম্রাজ্য। এলাকায় মাদকের অবাধ বিস্তারে ক্রমান্বয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে যুবসমাজ।যুবসমাজকে রক্ষায় তাদেরকে গ্রাম্য শালিশে মাদক ব্যবসা করতে নিষেধ করায় তারা একাধিক বার মুচলেকা দিলেও ব্যবসা চালিয়ে গেছে।সর্বশেষ গত শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন যুবক আলিমকে মাদক ব্যবসা করতে নিষেধ করায় তাদের উপর চড়াও হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তর বাড়িতে হামলা ও ভাঙ্চুর চালায় এলাকাবাসী।এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে চিহৃিত এই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে এলাকাকে মাদক মুক্ত করবে আইন শৃঙ্খলা বাহিনী।অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের দাবি দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত আলিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে সংগঠন।
কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সদস্য নুরুল ইসলাম বলেন, ক্ষমতার বাহিরে থাকাকালীন আমরা আলিম কখনো বিএনপি করতে দেখিনি।০৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বড় বিএনপি সেজেছে।দলের পদবী ব্যবহার করে মাদক সিন্ডিকেট চালায়, এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।অনতিবিলম্বে এই মাদক ব্যবসায়ীকে দল থেকে বহিস্কার ও গ্রেফতারের দাবি জানাচ্ছি।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শামসুল আলম গণমাধ্যমকে বলেন, আলিম একজন চিহৃিত মাদক ব্যবসায়ী।মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি,কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। একইসাথে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে সকলের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।হামলা, ভাঙ্গচুর ও মারধরের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


















